Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
  • আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত
  • ডুমুরিয়া গুলিতে যুবক নিহত
  • মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • যশোরে ইসলামীয়া ডায়াগনস্টিক সিলগালা প্রিন্সকে লাখ টাকা জরিমানা
  • বনফুলে ভোক্তা অধিকারের লাখ টাকা জরিমানা
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর
  • যশোরে তরিকুল ইসলামের স্মরণে রিকশা-ভ্যান শ্রমিক দলের দোয়া ও খাবার বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

banglarbhoreBy banglarbhoreNovember 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা :
আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান। বিদ্যালয়ের অধ্যক্ষ মোহিত কুমার দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খান সালামত হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাস, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রেজাউল করিম, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, অবঃ শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহিদুর রহমান বলেন, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য ভয়াবহ সামাজিক ব্যাধি।

বিশেষ করে শিক্ষার্থীদের এসব অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা অত্যন্ত জরুরি।

এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত

    November 5, 2026

    ডুমুরিয়া গুলিতে যুবক নিহত

    November 5, 2026

    মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.