বাংলার ভোর প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী দক্ষিণ বাংলার গণমানুষের নেতা জননেতা তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুটি হুইল চেয়ার হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের তত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পীর হাতে হুইল চেয়ার বুঝিয়ে দেন হাসপাতাল রোগী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
এ সময় যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফারুক এহতেশাম পরাগ, হাসপাতাল সমাজসেবা অফিসার শান্তা শ্যামলী মনীষা, রোগী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এ. কে শরফুদ্দৌলা ছোটলু, সমাজকল্যাণ সম্পাদক এ. এস. এম মারুফ হোসেন, সদস্য হাবিবুর রহমান গাজী, কাজী নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
রোগী কল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক এ. এস. এম মারুফ হোসেন বলেন, ১০০ শয্যার হাসাপাতালকে ২৫০ শয্যায় উন্নীত এবং আধুনিক করোনারি কেয়ার ইউনিট স্থাপন করেন তরিকুল ইসলাম।
একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ করে যশোরবাসীর প্রত্যাশাও পূরণ করেছেন তিনি। যার হাতের ছোঁয়ায় যশোরসহ এ অঞ্চলের রাস্তা- ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরের উন্নয়ন সাধিত হয়েছে।
দক্ষিণ বাংলার রাজনীতির এই পুরোধা ব্যক্তিত্ব তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে হাসপাতালে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
