বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ইসলামী যুব আন্দোলনের যশোর জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা কার্যালয়ে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মাওলাননা খাইরুল বাসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আওয়ালের পরিচালনায় অনুষ্ঠান হয়।
এতে নবগঠিত জেলা কমিটির দায়িত্বশীলদের পরিচয় পর্বের পর সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় নবনির্বাচিত দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার করেন।
নবনর্বিাচিতরা হলেন, সভাপতি মাওলানা খাইরুল বাশার, সহ-সভাপতি ইমদাদুল হাসান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিনিয়ার আব্দুর রায়হান ও মুফতি ইমরান হুসাইন, দফতর সম্পাদক হুমায়ুন কবীর, প্রশিক্ষণ সম্পাদক ইকরামুল হক, দাওয়াহ সম্পাদক মুফতি ইমরানুল হক, প্রচার সম্পাদক মাওলানা বেলাল হুসাইন, প্রকাশনা সম্পাদক হাফেজ মুজতবা মারুফ, অর্থ সম্পাদক হাসান তারিক, যুব উন্নয়ন সম্পাদক মাওলানা আবু দারদা, কর্মসংস্থান সম্পাদক আক্তারুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি আবুজর বিন ইব্রাহিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, আইন ও মানবাধিকার সম্পাদক মুফতি নাজমুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইয়াকুব হাওলাদার, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মদ আলী, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিল, উপ সম্পাদক মুফতি আব্দুর রহমান, হাফেজ আবু হুরায়রা, হাফেজ আলী হোসেন, হাফেজ আবু তাহের।
