কপিলমুনি সংবাদদাতা
পাইকগাছায় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় উপজেলা সমাজ সংগঠন (সিএসও)’র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বারসিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিএসও সদস্য আফরোজা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সিএসও’র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ্বা।
বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়াদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিএসও সদস্য ও সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, অখিল কুমার মন্ডল, সাংবাদিক ফসিয়ার রহমান, শরিফুল ইসলাম, স্বপ্না বেগম, রেশমা সুলতানা, তাহেরা পারভিন পলি, অসিম দাস, শামীম রেজা, আরিফা সুলতানা, আজমুন হোসেন, সুমাইয়া খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আকাশ অধিকারী, শ্কুুলী দফাদার, আলমগীর হোসেনসহ বারসিক এর কর্মকর্তা, সিএসও সদস্য ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভায় অংশগ্রহণকারী সিএসও প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় মানুষের অধিকার রক্ষায় অভিজ্ঞতা, গৃহীত উদ্যোগ এবং সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে সম্মুখ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
এর মাধ্যমে এক এলাকার স্থানীয় সমস্যা মোকাবিলায় গৃহীত কার্যকর উদ্যোগ ও সমাধান সম্পর্কে অন্য এলাকার সিএসওগুলো জানার এবং তা থেকে শিক্ষা নেয়ার সুযোগ পাচ্ছে।
ফলে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে নতুন ধারণা ও সম্ভাবনা তৈরি হয়। পাশাপাশি, চলতি বছরের কার্যক্রম থেকে অর্জিত শিক্ষা, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে আগামী বছরের কার্যক্রম পরিকল্পনা ওপর গুরুত্ব দেয়া হয়।
