Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া
  • জনগণকে মানসম্মত সেবা দিতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • কালীপূজা উপলক্ষে খাদ্যসামগ্রি বিতরণ সাবেক কাউন্সিলর বাবুর
  • পাইকগাছায় সিএসও’র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
  • যশোরে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • ছেলের মধ্যস্থতায় ঘরে ফিরে যশোরে স্বামীর হাতে প্রাণ গেল শাহানার
  • ঝিকরগাছায় মা সমাবেশ ও নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিল বালিয়া-গৌরসুটি বিদ্যালয়
  • তরিকুল ইসলামের স্মরণে যশোর জেনারেল হাসপাতালে দুটি হুইল চেয়ার হস্তান্তর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জনগণকে মানসম্মত সেবা দিতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

banglarbhoreBy banglarbhoreNovember 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, জনগণ এমন সেবা পাবে, যা নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ থাকবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে।

শুক্রবার সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কষ্ট ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে গণমুখী সরকার হিসেবে গড়ে তুলতে চান। তিনি বিশ্বাস করেন, এই সরকার দেশের সব মানুষের। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার একবিন্দুও সরে আসবে না। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।

ভূমি অফিসের গুরুত্ব তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভূমি অফিস একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠান। এখানে সরকার নির্ধারিত মূল্যে জনগণকে সেবা দিতে হবে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি টাকাও নেয়া যাবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।

ভূমি অফিসের ভবন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া

    November 6, 2026

    কালীপূজা উপলক্ষে খাদ্যসামগ্রি বিতরণ সাবেক কাউন্সিলর বাবুর

    November 6, 2026

    পাইকগাছায় সিএসও’র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.