বাংলার ভোর প্রতিবেদক
করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে রোববার সকালে যশোরে ৫৫তম সমবায় দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে র্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন সমবায় আন্দোলন জোরদার করতে হবে। সমবায় সমিতিকে যুগোপযোগী করে গড়ে তুতে হবে। সমবায়ের মূল চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সফিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রেজা দুলু, উইমেন্স বিউটি পার্লার সমবায় সমিতির সভাপতি সুফিয়া মাহমুদ রেখা, সমবায় ব্যাংক লিমিটেডের ম্যানেজার সাইদুর রহমান, মোমিননগর সমবায় সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়।
