Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি
  • লোহাগড়ায় ছাতরার খালের কচুরিপানা পরিস্কার কার্যক্রম উদ্বোধন
  • যশোরে কিশোরী পাচার চেষ্টার অভিযোগ আটক ২
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইক শোরুম উদ্বোধন
  • যশোরে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত
  • স্বাধীনতার সংগ্রামে সালেহা বেগম: ইতিহাসের আড়ালে থাকা এক সাহসী নারী
  • আগামীকাল শ্যামাপূজা
  • ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নার্গিস বেগম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লোহাগড়ায় ছাতরার খালের কচুরিপানা পরিস্কার কার্যক্রম উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNovember 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভাধীন ১, ২ ও ৩ নাম্বার ওয়ার্ডের অন্তর্ভুক্ত দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ছাতরার খালের কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য এবং নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক সেবক মন্ডল, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরে ছিল। খালটি পরিস্কার হলে এখানে মাছ চাষ করা যাবে, এলাকার মানুষের কর্মসংস্থান হবে এবং পরিবেশ সুন্দর হবে। সরকারের বরাদ্দকৃত ৬ লাখ টাকার পাশাপাশি সকলের সম্মিলিত শ্রম ও প্রচেষ্টায় এই খাল পরিস্কার করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক উদ্যোগে অংশ নেন। পাশাপাশি লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরিফ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

    November 8, 2026

    যশোরে কিশোরী পাচার চেষ্টার অভিযোগ আটক ২

    November 8, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইক শোরুম উদ্বোধন

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.