Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

banglarbhoreBy banglarbhoreমার্চ ১০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Oplus_16908288
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় একশ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় চালু হচ্ছে। হাটটি পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।

সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, প্রায় একশ বছরের পুরোনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম-রাহাজানির কারণে হাটটি বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের স্বার্থ এবং এলাকার ঐতিহ্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে নাভারণ পশুহাট পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ইনশাআল্লাহ বুধবার থেকে হাটটি আনুষ্ঠানিকভাবে চালু হবে।

হাট সূত্রে জানা গেছে, হাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নেয়া হবে। এছাড়া ছাগলের ক্ষেত্রে ক্ষেতালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশুহাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের জন্য থাকার ব্যবস্থা এবং যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহনের সুবিধাও রাখা হবে। নাভারণ পশুহাট পুনরায় চালুর মাধ্যমে এলাকার পুরোনো ঐতিহ্য ফিরে আসবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি সঞ্চার হবে।

অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.