বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে (৬৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) ঝিকরগাছা থানাধীন কৃষ্ণনগরের বোর্ডঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে মুসা মাহমুদকে গ্রেফতার করে। তিনি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার পিতার নাম মৃত শাহেদ আলী বিশ্বাস।
গ্রেফতারের পর তাকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।
