বাংলার ভোর প্রতিবেদক :
মধুসূদন তারাপ্রসন্ন গার্লস স্কুল অ্যাণ্ড কলেজ (এমএসটিপি) যশোরের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে সোমবার দুপুর ১২ টায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করেন প্রতিষ্ঠানের এহডক কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক।
অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিম, সহকারী শিক্ষক বীথিকা দে, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক সুখিয়া শারমিন প্রমুখ।
আলোচনা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮ ও পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
