Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডুমুরিয়ার তরিকুল হত্যার আসামি রায়তুল গ্রেফতার
  • সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ
  • বাঘারপাড়ায় নদীর জায়গা দখল : ইউএনওর কাছে অভিযোগ
  • শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
  • নড়াইলে ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড
  • এমএসটিপি স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময়
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, পুলিশসহ গ্রেপ্তার ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় নদীর জায়গা দখল : ইউএনওর কাছে অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNovember 16, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাঘারপাড়া সংবাদদাতা :
যশোরের বাঘারপাড়া উপজেলা সদর বাজারসংলগ্ন চিত্রা নদীর পাড়ে নদীর জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। ব্যক্তিমালিকানাধীন জমির সামনে নদীর পাড়ে নেট জাল দিয়ে আনুমানিক চার থেকে পাঁচ শতাংশ জায়গা ঘেরাও করে দখলে নেয়ার অভিযোগ করেছেন স্থানীয় এক ব্যক্তি। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী।

গত ১২ নভেম্বর ইউএনও বরাবর দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, বাঘারপাড়া থানা বাজারসংলগ্ন চিত্রা নদীর পাড়ে বাঘারপাড়া মৌজার ৬৩৪ নম্বর খতিয়ানের আরএস ১৩৬৫ নম্বর দাগে তাদের ১ দশমিক ৮৬ শতাংশ জমি রয়েছে।

অভিযোগে বলা হয়, তাদের জমির পাশের ১৩৬৭ নম্বর দাগে বসবাসকারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিব তাদের ভোগদখলীয় জমিসংলগ্ন নদীর পাড়ের আনুমানিক চার থেকে পাঁচ শতাংশ জায়গা পাকা পিলার বসিয়ে ঘেরার চেষ্টা করেন।

বিষয়টি জানার পর ভুক্তভোগী গত ১৬ অক্টোবর ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিকে পিলারগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দিলে তিনি নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে নেন।

কিন্তু কয়েক দিন পর আবারও একই জায়গায় নেট জাল দিয়ে নিয়মনীতি না মেনে এবং প্রশাসনকে উপেক্ষা করে নদীর জায়গা ঘেরাও করে দখল নিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত হাবিব সাংবাদিকদের বলেন, তারা দীর্ঘদিন ধরে নদীর পাড়ের ওই জায়গায় চাষাবাদ করে আসছেন। প্রশাসন চাইলে জায়গা ছেড়ে দেবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার সাংবাদিকদের বলেন, সরকারি জায়গা দখল করে কেউ ঘেরাও করে রাখলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডুমুরিয়ার তরিকুল হত্যার আসামি রায়তুল গ্রেফতার

    November 16, 2026

    সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ

    November 16, 2026

    শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.