বাংলার ভোর প্রতিবেদক :
দেশব্যাপি কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখা।
সমাবেশে বক্তারা দেশব্যাপি আওয়ামী লীগের অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা গোপালগঞ্জে হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির কোনো স্থান হবে না। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জুলাইয়ের মতো আবারও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।
সোমবার যশোর শহরের ঈদগাহ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর।
আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশিম রেজা এবং পেশাজীবী থানা শাখার সভাপতি রশিদুজ্জামান রতন, শহর জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি ইমরান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক।
সমাবেশ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বর, গাড়িখানা রোড ও চিত্রা মোড় প্রদক্ষিণ করে শহরের মণিহার মোড়ে গিয়ে শেষ হয়।
