Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
  • ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
  • শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
  • ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
  • যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
  • ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
  • ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা
  • অক্সফোর্ড স্কুলে ক্লাস পার্টি উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন

banglarbhoreBy banglarbhoreNovember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে বাড়ি ফিরেছেন ১৪৯ তরুণ-তরুণী। নিয়োগপত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত তারা। চাকরি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা ৩৩ নারী। দীর্ঘ অনিশ্চয়তা ও দিশাহীনতার পর কর্মসংস্থানের সুযোগ পেয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারাও।

মঙ্গলবার যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে দিনব্যাপি এ চাকরি মেলার আয়োজন করে মানবাধিকার সংস্থা রাইটস যশোর ও টিটিসি। মানব পাচারের শিকার ব্যক্তিদের টেকসই পুনর্বাসন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় চাকরি প্রত্যাশীদের ব্যাপক সাড়া পাওয়া যায়।

আয়োজকরা জানান, মেলায় ২১টি চাকরিদাতা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের জন্য এক হাজার ৩২২টি আবেদন জমা পড়ে। এসব আবেদন যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ৬৯১ জনকে নির্বাচিত করা হয়। এর মধ্যে চূড়ান্তভাবে চাকরি পেয়েছেন ১৪৯ জন। তাদের মধ্যে পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা ৩৩ নারী রয়েছেন।

সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। আলোচনা সভা শেষে তিনি দুই চাকরিপ্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন। এ সময় রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মোস্তাফিজুর রহমান, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিত, যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

মেলায় নিয়োগপত্র পাওয়া চৌগাছার মেহরাব হোসেন বলেন, ‘ভাবতেই পারিনি মেলায় এসে চাকরি পাব। চাকরিটা পেয়ে খুবই খুশি হয়েছি।’

আয়োজকরা জানান, পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনের ক্ষেত্রে কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই চাকরি মেলায় তাদের অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে শুধু পাচারের শিকার নারী নয়, যোগ্যতা অনুযায়ী অন্যান্য বেকার তরুণ-তরুণীরাও চাকরির সুযোগ পেয়েছেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ‘পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারীদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যেই এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি যোগ্যতাসম্পন্ন বেকাররাও চাকরি পেয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পর্যায়ক্রমে চাকরির ব্যবস্থা করা হবে।’

চাকরি মেলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির

    November 17, 2026

    ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ

    November 17, 2026

    শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.