Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ
  • অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক
  • যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার
  • মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
  • নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন
  • অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৮
  • বক্তব্য এডিট করে অপপ্রচারের প্রতিবাদ সাইফুর রহমান শিপলুর
  • নিখোঁজের ৫ দিন পর নবগঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ

banglarbhoreBy banglarbhoreNovember 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কামরুল ইসলাম টিটু, শরণখোলা :
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর প্রচণ্ড চাপে তিল ধারণের ঠাঁই নেই। ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি থাকছেন প্রায় দেড়শ’ রোগী। শয্যা না পেয়ে বাধ্য হয়ে অনেক রোগীকে হাসপাতালের বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

ডেঙ্গু, হাম ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা একই স্থানে গাদাগাদি করে থাকায় একদিকে যেমন চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

মঙ্গলবার হাসপাতালটি ঘুরে দেখা যায়, রোগী ও স্বজনদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। বর্তমানে হাসপাতালটিতে প্রায় দেড় শ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত ১৮ জন, হাম আক্রান্ত ৩০ জন এবং ডায়রিয়া রোগী ১০ জন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন আরও ৭০ থেকে ৮০ জন।

বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা একই স্থানে গাদাগাদি করে থাকায় শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন স্বজনেরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে প্রচুর স্বজন অবস্থান করায় ভেতরের পরিবেশ আরও সংকুচিত হয়ে পড়েছে। রোগী, স্বজন ও চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

ফলে হাসপাতালের ভেতরের পরিবেশ অনেকটা খোলা বাজারের মতো রূপ নিয়েছে। পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত শৌচাগার ও গোসলখানার তীব্র সংকট রয়েছে। নারী ও পুরুষ রোগীদের একই শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও শৌচাগার ব্যবহারের সুযোগ না পাওয়ায় নারী রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নারী ও পুরুষদের জন্য পৃথক শৌচাগার না থাকায় তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। সম্প্রতি শরণখোলা উপজেলায় ডেঙ্গু ও হামের প্রকোপ বৃদ্ধির পাশাপাশি ডায়রিয়া রোগীর সংখ্যাও বাড়ছে। এসব রোগে আক্রান্ত অনেক রোগীর চিকিৎসায় নরমাল স্যালাইনের অত্যন্ত প্রয়োজন হয়। কিন্তু গত প্রায় ১০ দিন ধরে উপজেলার কোনো ওষুধের দোকানে এই স্যালাইন পাওয়া যাচ্ছে না।

উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ের ওষুধ ব্যবসায়ী হুমায়ুন কবির তালুকদার, হাসপাতালের পাশের রিপন হাওলাদার ও রায়েন্দা বাজারের শাহজাহান গাজীর সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও তারা স্যালাইন সংগ্রহ করতে পারছেন না।

কোম্পানিগুলোও চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছে। বাজারে স্যালাইন না পেয়ে প্রতিদিন অসংখ্য মানুষ খালি হাতে ফিরে যাচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিজস্ব স্টকে নরমাল স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের মারাত্মক সংকট রয়েছে। নার্সিং সুপারভাইজার রেবা রাণী দেবনাথ জানান, খাতাপত্রে নার্সের পদসংখ্যা ২২ জন হলেও বর্তমানে দুজন মাতৃত্বকালীন এবং তিনজন উচ্চশিক্ষার ছুটিতে রয়েছেন। বাকি ১৭ জনের মধ্য থেকে প্রতিদিন পাঁচজনকে বহির্বিভাগ ও বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করতে হয়। ফলে মাত্র ১২ জন নার্সকে হাসপাতালে ভর্তি বিপুলসংখ্যক রোগীর সেবা ও পরিচর্যা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, “একজন নার্সকে একসঙ্গে অনেক রোগীর দেখাশোনা করতে হয়। পর্যাপ্ত জনবল না থাকায় রোগীদের প্রয়োজন অনুযায়ী সময় দেওয়া সম্ভব হচ্ছে না। অতিরিক্ত চাপের কারণে আমরাও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি।”

উপকূলীয় ও দুর্যোগপ্রবণ শরণখোলা উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসা এই ৫০ শয্যার হাসপাতাল। দূরবর্তী ইউনিয়নগুলো থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু জনসংখ্যা ও রোগীর চাপ বাড়লেও সে অনুপাতে শয্যা, অবকাঠামো ও জনবল বাড়েনি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, “৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। বর্তমানে ডেঙ্গু, হাম ও ডায়রিয়া রোগীই ভর্তি আছেন অর্ধশতাধিক। অন্যান্য রোগী মিলিয়ে মোট সংখ্যা দেড় শ ছুঁই ছুঁই করছে। বাধ্য হয়ে তাদের বারান্দা ও মেঝেতে রাখতে হচ্ছে।”

তিনি আরও জানান, চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নাকর্মী ও অবকাঠামোগত সংকটের বিষয়ে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষকে প্রতিনিয়ত অবহিত করা হচ্ছে। তারা শুধু আশ্বস্ত করলেও এখনো কার্যকর কোনো সমাধান মেলেনি। জনবল ও অবকাঠামো দ্রুত বাড়ানো না হলে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক

    November 24, 2026

    যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার

    November 24, 2026

    মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.