Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
  • যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
  • চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের মৃত্যু
  • কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন
  • বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
  • তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা
  • জিয়া খাল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
  • মহেশপুর সীমান্তে তিন দিনের ব্যবধানে দুই মরদেহ উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আবারও প্রতারণার মাধ্যমে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এবার প্রতারণার শিকার হয়েছে গোগা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র।

ভুক্তভোগী গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র শাওন হোসেন (১২) গোগা (গাজীপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা নয়ন হোসেন পেশায় ভ্যানচালক ও ভ্যান নির্মাতা।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারটি জীবিকা নির্বাহের জন্য সম্প্রতি বিভিন্ন এনজিও থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ঋণ একটি নতুন ভ্যান তৈরি করে। নতুন ভ্যানটি মাঝে মাঝে শাওনও ভ্যান চালাতো।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোগা বাজার থেকে বাগআঁচড়া বাজারে যাওয়ার জন্য প্রতারক চক্রের এক সদস্য শাওনের ভ্যানটি ভাড়া করে। পরিকল্পনা অনুযায়ী তারা বাগআঁচড়া থেকে মালামাল নিয়ে আবার গোগা ফিরে আসার কথা বলে।

সে মোতাবেক বাগআঁচড়া কাঁচাবাজার চার রাস্তার মোড়ের উত্তর পাশের সড়ক দিয়ে প্রায় ১০০ গজ দূরে বাবলু মিয়ার বাড়ির গেটের পাশে ভ্যানটি রেখে শাওনকে সঙ্গে নিয়ে বাজারে ঢুকে পড়ে চক্রের এক সদস্য। এ সময় আগে থেকে ওত পেতে থাকা চক্রের অন্য সদস্যরা সুযোগ বুঝে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

এদিকে প্রতারিত হয়ে ভ্যান হারানোর পর কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থী শাওন। স্থানীয়রা জানান, বাগআঁচড়া বাজার এলাকায় এ ধরনের ভ্যান চুরির ঘটনা নতুন নয়। গত ৪ অক্টোবর ২০২৫ তারিখে বাগআঁচড়া বাজারের ফুলতলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে থেকে ঝিকরগাছার বৃদ্ধ ভ্যানচালক ইদ্রিস প্রতারণার শিকার হয়ে তার ভ্যান হারান।

এছাড়া চলতি বছরের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি বেদেপাড়া এলাকার খোকন মোল্লার ভ্যান চুরি করা হয়।

গত ১৭ মার্চ একই স্থানে আবার ভ্যান চুরির চেষ্টা করলে স্থানীয় জনতা দুইজনকে আটক করে বাগআঁচড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হলেও এখনো পর্যন্ত কোনো ভ্যান উদ্ধার হয়েছে বলে জানা যায়নি।

এদিকে শুক্রবার শাওনের ভ্যান চুরির ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ধারাবাহিকভাবে ভ্যান চুরি হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারাতে বসেছে। ফলে অনেকেই এখন ভ্যান চুরি হলেও থানায় অভিযোগ বা জিডি করতে আগ্রহ দেখাচ্ছেন না।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আমি এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার

এপ্রিল ১৭, ২০২৬

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

এপ্রিল ১৭, ২০২৬

চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের মৃত্যু

এপ্রিল ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.