Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (২০২৫) ব্যাচের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত যোগদান কার্যক্রম শুরুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। রোববার প্রার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৮ ফেব্রুয়ারি তারিখে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। ইতোমধ্যে মেডিকেল রিপোর্টসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা নেয়ার প্রক্রিয়া সম্পন্ন হলেও এখন পর্যন্ত যোগদান কার্যক্রম শুরু হয়নি। ফলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা চরম অনিশ্চয়তা ও মানসিক চাপে দিন কাটাচ্ছেন।

প্রার্থীরা জানান, তাদের মধ্যে অনেকেই প্রাথমিক শিক্ষকতায় যোগদানের আশায় অন্য সরকারি চাকরিতে যোগদান করেননি। কেউ কেউ পূর্বের চাকরি থেকে ইস্তফা দেয়ায় বর্তমানে আর্থিক ও পারিবারিক সংকটে পড়েছেন। এছাড়া অনেক প্রার্থীর বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় তারা অন্য কোনো চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ অত্যন্ত জরুরি হলেও তাদের যোগদান প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় তা উদ্বেগজনক হয়ে উঠেছে।

এ অবস্থায় প্রার্থীরা বিষয়টি মানবিক ও জরুরি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত যোগদান কার্যক্রম সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

স্মারকলিপিতে প্রার্থীদের পক্ষে মাহফুজুর রহমান, ইয়াসির আরাফাত, ফারহানা সিদ্দিকা, সবুজ কুমার মণ্ডলসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.