Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
  • যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

জীবননগরে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষক কর্মশালা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২০, ২০২৬No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
জীবননগরে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষক কর্মশালা
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জৈব-বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের ওপর একটি দিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।

কর্মশালায় কৃষি বিশেষজ্ঞরা জানান, দেশের প্রচলিত কৃষি ব্যবস্থায় অতিরিক্ত মাত্রায় রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খাদ্যশস্যে বিষাক্ত অবশিষ্টাংশ থেকে মানবস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।

এই প্রেক্ষাপটে বায়োপেস্টিসাইডকে একটি নিরাপদ, কার্যকর এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরা হয়। বিশেষভাবে গুরুত্ব দেয়া হয় মাটির স্বাস্থ্যের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যবস্থাকে টেকসই করার ওপর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন জীবননগরের সেলিম বিজ ভান্ডারের স্বত্বাধিকারী শাহ আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার টেরিটরি সেলস অফিসার জাকির হোসেন, চুয়াডাঙ্গা-কোটচাঁদপুর অঞ্চলের টেরিটরি অফিসার আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় ব্র্যাক উদ্ভাবিত উন্নত জাতের বিভিন্ন বিজের পরিচিতি ও ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হাইব্রিড ধান “রাজা”, করলা বিজ “মনি”, ভুট্টা ১৬৪ এবং উন্নতমানের আলু বিজ।

উপজেলার মোট ৫৫ জন নির্বাচিত মডেল কৃষক কর্মশালায় অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী কৃষকরা জানান, তারা এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নতুন

প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেছেন, যা তাদের উৎপাদন

ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। তারা ভবিষ্যতে জৈব-বালাইনাশকের ব্যবহার

বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জুন ৭, ২০২৬

যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬

স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.