Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
  • যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন দাবিতে কৃষক খেতমজুর সমিতির স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২০, ২০২৬No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন দাবিতে কৃষক খেতমজুর সমিতির স্মারকলিপি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখা। সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু, অনিল বিশ্বাস, পলাশ বিশ্বাস, সাহাবুদ্দিন বাটুল ও আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।

পরে নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। কৃষক নেতারা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির বিভিন্ন ধারা দেশের কৃষি খাতকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এতে বিপুল পরিমাণ কৃষিপণ্য আমদানির বাধ্যবাধকতা তৈরি হলে দেশীয় কৃষকরা অসম প্রতিযোগিতায় পড়বেন এবং বাজার হারানোর আশঙ্কা তৈরি হবে।

তারা অভিযোগ করেন, এ ধরনের চুক্তি খাদ্য নিরাপত্তা ও কৃষিতে স্বনির্ভরতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া, সরকার নির্ধারিত ধানের মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় কৃষকরা লোকসানে পড়ছেন বলে উল্লেখ করা হয়। সরকারি ক্রয়কেন্দ্রের দূরত্ব, অনিয়ম ও দুর্নীতির কারণে কৃষকরা সরাসরি ধান বিক্রি করতে পারছেন না।

ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এ অবস্থায় চালের পরিবর্তে সরাসরি ধান ক্রয়ের নীতি গ্রহণ এবং প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র স্থাপনের দাবি জানান বক্তারা।

স্মারকলিপিতে আরও বলা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং খেতমজুরসহ নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাদের জন্য সারা বছর রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

যশোর অঞ্চলে উৎপাদিত সবজি ও ফল সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ না থাকায় কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না বলেও উল্লেখ করা হয়। এ ছাড়া কৃষকদের পক্ষ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়নে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, উৎপাদন খরচের দেড়গুণ দামে ধান ক্রয় নিশ্চিত করা, কৃষি উপকরণে সরাসরি ভর্তুকি প্রদান এবং খেতমজুরসহ দরিদ্র জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থা চালু করা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জুন ৭, ২০২৬

যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬

স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.