Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
  • নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০
  • ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২০, ২০২৬No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের মুনসী মেহেরউল্লা ময়দান থেকে মালিকবিহীন একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে টানা দুই দিন ধরে মোটরসাইকেলটি ওই মাঠে পড়ে ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকেই মোটরসাইকেলটি চালক বা মালিকবিহীন অবস্থায় ময়দানে পড়ে থাকতে দেখা যায়। রোববার দিনভর সেটি একই স্থানে পড়ে থাকলেও কেউ নিতে না আসায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়।

পরে রোববার রাত ১০টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দিন তালুকদার জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটির মালিকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলটি কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জুন ৭, ২০২৬

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি

জুন ৭, ২০২৬

পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.