Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
  • নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০
  • ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২০, ২০২৬No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
“মাঠ থেকেই শুরু সাফল্য” স্লোগানকে সামনে রেখে নানা আয়োজন ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

সোমবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইয়ারুল কবীর এবং বিশেষ অতিথি ছিলেন ড. হোসেন আল মামুন।

গত ১৮ এপ্রিল শুরু হওয়া তিন দিনব্যাপি এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ইয়ারুল কবীর অংশগ্রহণকারী ও শরীরচর্চা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুশৃঙ্খল ও সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই প্রশংসার দাবিদার।

ক্লাস ও পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থী অংশ নিতে না পারার বিষয়টি উল্লেখ করে তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন, উপ-পরিচালক আব্দুল্লাহ হেল কাফি, সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর শাহিনূর রহমান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জুন ৭, ২০২৬

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি

জুন ৭, ২০২৬

পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.