Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
  • নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০
  • ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২১, ২০২৬No Comments১৪ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ইন্টারনেট টাওয়ার স্থাপনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার প্রতারণা চক্রের সদস্য শেখ মহিউদ্দিন জনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন যশোরের আদালত।

সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। মহিউদ্দিন জনি খুলনা বয়রা ক্রসরোড এলাকার বাসিন্দা।

মামলার নথি অনুযায়ী, মাগুরা সদর উপজেলার কাটাখালি বাজার এলাকার কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদ একটি ভবন নির্মাণের সময় ২০২৪ সালের ২৫ ডিসেম্বর কয়েকজন ব্যক্তি তার কাছে এসে ‘লায়ন ইন্টারনেট টাওয়ার’ স্থাপনের প্রস্তাব দেয়।

তারা প্রতি মাসে ২০ হাজার টাকা ভাড়া, ২০ লাখ টাকা জামানত এবং ৫০ লাখ টাকার হাউজ লোন পাইয়ে দেয়ার আশ্বাস দেয়।

প্রলোভনে পড়ে হারুন অর রশীদ যশোর শহরের কাজীপাড়ায় তাদের কথিত অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এরপর ব্যাংক ঋণ প্রক্রিয়ার কথা বলে ধাপে ধাপে নগদ ও বিকাশের মাধ্যমে তার কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

পরবর্তীতে একপর্যায়ে তাকে চায়ের দোকানে বসিয়ে রেখে মূল আসামি জাহিদ পালিয়ে যায় এবং অফিসেও আর খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় ২০২৫ সালের ১১ মার্চ কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করে। তদন্তে শেখ মহিউদ্দিন জনির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর গত ১৬ এপ্রিল রাতে সিআইডি তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে।

পরদিন সিআইডির পরিদর্শক তুষার কুমার মণ্ডল আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জুন ৭, ২০২৬

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি

জুন ৭, ২০২৬

পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.