Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
  • নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০
  • ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাম্প শোতে উৎসবমুখর স্কুল প্রাঙ্গণ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২১, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাম্প শোতে উৎসবমুখর স্কুল প্রাঙ্গণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক একাডেমিতে পালিত হয়েছে বাংলা নববর্ষের বৈশাখ বরণ উৎসব। প্রাণবন্ত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

কোমলমতি শিশুদের বিনোদন ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে দিনব্যাপি নানা আয়োজন করে কর্তৃপক্ষ। এর মধ্যে পিঠা উৎসব ছিল অন্যতম আকর্ষণ। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার সমাহারে সাজানো রঙিন স্টলগুলো শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা মেতে ওঠে আনন্দে। পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। বিশেষ করে মায়ের সঙ্গে সন্তানদের নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

অভিভাবকদের জন্যও ছিল বিশেষ আয়োজন। র‌্যাম্প শোতে অংশ নিয়ে তারা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন। একদিকে শিশুদের আনন্দঘন অংশগ্রহণ, অন্যদিকে অভিভাবকদের সরব উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে ব্যতিক্রমী।

শহরের রেলরোড এলাকায় অবস্থিত ব্র্যাক একাডেমি প্রাঙ্গণ বর্ণিল সাজে সজ্জিত করা হয়, যা উৎসবের আমেজকে আরও উজ্জ্বল করে তোলে।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আল-আমিনের নেতৃত্বে পুরো আয়োজন সফল করতে নিরলসভাবে কাজ করেন প্রতিষ্ঠানের শিক্ষিকা ফারিয়া হাওলাদার, নিশাত শাম্মি ও সুমাইয়া সুলতানাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রধান শিক্ষক মো. আল-আমিন বলেন, “শিক্ষার্থীদের মানসিক ও মেধা বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশ নিশ্চিত করতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতেই এ ধরনের আয়োজন নিয়মিত করা হচ্ছে।”

সার্বিকভাবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে বৈশাখ বরণ উৎসবটি হয়ে ওঠে এক আনন্দঘন ও স্মরণীয় আয়োজন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জুন ৭, ২০২৬

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি

জুন ৭, ২০২৬

পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.