Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
  • সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন
  • প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়
  • প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ
  • মাগুরায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়
  • প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গোলাপ গাছ
  • জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা
  • ঝিকরগাছায় সরকারি রাস্তা দখলকারীদের উচ্ছেদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শাশুড়িকে হত্যা করে বস্তাবন্দি : পুত্রবধূ আটক

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে শাশুড়িকে হত্যা করে বস্তাবন্দি : পুত্রবধূ আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের কোতোয়ালী থানার বেজপাড়া এলাকায় সংঘটিত ষাটোর্ধ এক নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম বেগমকে (২০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সকিনা বেগমের ছেলে শহিদুল ইসলাম প্রথমে তার মাকে নিখোঁজ উল্লেখ করে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। পরে বাসায় ফিরে বাড়ির সামনে একটি বস্তার ভেতরে তার মায়ের মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে ডিবি ও কোতোয়ালী থানার যৌথ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার, ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে নিহতের পুত্রবধূ মরিয়ম বেগমের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মরিয়ম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। ঘটনার দিন (২১ এপ্রিল) বকাঝকার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা একটি চাপাতি দিয়ে শাশুড়িকে জবাই করে হত্যা করেন। পরে হত্যায় ব্যবহৃত চাপাতিটি ঘরের ওয়্যারড্রবের ভেতরে লুকিয়ে রাখেন।

পরে অভিযুক্তের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার ঘরের ওয়্যারড্রব থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত মরিয়ম বেগম যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে মহসিন উকিলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন

এপ্রিল ২২, ২০২৬

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.