Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
  • নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০
  • ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
  • ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
  • যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন
  • আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ১ কেজি স্বর্ণ পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৬No Comments১৭ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ১ কেজি স্বর্ণ পেস্টসহ ভারতীয় নাগরিক আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের তারাগঞ্জ এলাকা থেকে প্রায় ১ কেজি স্বর্ণ পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোরে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা

এ ঘটনায় বুধবার বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে একটি বিশেষ টহল দল তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।

এ সময় ৯০০ গ্রাম স্বর্ণ পেস্টসহ ওয়াজিদ আলীকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণ পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দ্বারা পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরসহ বিভিন্ন দেশে নিয়মিত যাতায়াত করে আসছিলেন।

সর্বশেষ তিনি ভারতের মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন এবং সড়ক পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা করছিলেন। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক

জুন ৭, ২০২৬

নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

জুন ৭, ২০২৬

ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.