Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
  • নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০
  • ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
  • ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
  • যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন
  • আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গোলাপ গাছ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গোলাপ গাছ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে যশোরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গোলাপ গাছ বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’। বুধবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

“আমাদের শক্তি, আমাদের গ্রহ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুর সাড়ে ১২টায় কর্মসূচি শুরু হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে বৃক্ষ উপহারের এই উদ্যোগ শহরবাসীর দৃষ্টি কাড়ে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী ও পথচারীরা তাদের ব্যবহৃত প্লাস্টিক বোতল ও পলিথিন বর্জ্য সংগঠনের ভ্রাম্যমাণ বুথে জমা দেন। বিনিময়ে তারা একটি করে গোলাপের চারা গ্রহণ করেন। এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

কর্মসূচির সমন্বয় ও পরিচালনায় ছিলেন সংগঠনের সদস্য মিলন শেখ আপন। অনুষ্ঠানে অতিথি ছিলেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির। এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রহমান কিনা, মামুনুর রশিদ চাঁদ, আসাদুজ্জামান মিঠু, শাহরিয়ার বিশ্বাস সোহাগ, মনজুর কাদের মঞ্জু, বিউটি খাতুন, শাহিন ইসলাম বিশালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির সমন্বয়ক মিলন শেখ আপন বলেন, “প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য বড় হুমকি। বিশ্ব ধরিত্রী দিবসকে ঘিরে আমরা চাই মানুষকে সরাসরি সম্পৃক্ত করতে। প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গাছ উপহার দেয়ার মাধ্যমে একটি সবুজ ও পরিচ্ছন্ন পৃথিবীর বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে।”

দিবসটি উপলক্ষে শহরজুড়ে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারণাও চালানো হয়। পরিবেশ সুরক্ষায় ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’-এর এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক

জুন ৭, ২০২৬

নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

জুন ৭, ২০২৬

ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.