Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি
  • দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি
  • সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু
  • যশোর বিসিকে এলাকা নিয়ন্ত্রণে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয়
  • কোটচাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ভিডিও ধারণ-ব্লাকমেইল, যুবক আটক
  • মাথায় গুলিবিদ্ধ ‘জুলাই যোদ্ধা’ এনাম অর্থাভাবে থমকে চিকিৎসা, দিশেহারা পরিবার
  • শহরের যানজট কমাতে মাঠে ট্রাফিক পুলিশ
  • ‘সমৃদ্ধ যশোর ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুরে তুচ্ছ ঘটনায় কুপিয়ে আহত গৃহবধূর মৃত্যু

banglarbhoreBy banglarbhoreমে ৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
মহেশপুরে তুচ্ছ ঘটনায় কুপিয়ে আহত গৃহবধূর মৃত্যু
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে পূর্ব শত্রুতায় কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা গৃহবধূ জোসনা আক্তার মারা গেছেন। আহত হওয়ার আট দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। জোসনা আক্তার উপজেলার নেপা ঘোষপুরের ফারুক হোসেনের স্ত্রী। নিহতের আড়াই ও বার বছরের দুটি সন্তান রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোসনা আক্তারকে কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী প্রতিবেশী শহিদুল ইসলাম, তার ছেলে শাহিন ও স্ত্রী শাহিনা খাতুনকে আসামি করে মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে জোসনা আক্তার বাড়ির পাশের শ্যালো মেশিনে গোসল করতে গেলে শহিদুল ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে সজোরে মাথায় কোপ দেন। এ সময় জোসনা আক্তার মাটিতে পড়ে গেলে শহিদুল ইসলাম মাথায় পর পর আরো দুটি কোপ দেন।

আহতের ডাক চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে শহিদুল ইসলাম পালিয়ে যান। পরে পরিবারের লোকজন জোসনা আক্তারকে উদ্ধার করে প্রথমে মহেশপুর, পরে যশোর সদর হাসপাতাল ও সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তবে আসামিদের আটকের চেষ্টা করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি

মে ৫, ২০২৬

দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি

মে ৫, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু

মে ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.