Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামকুড় কর্মকার সার্বজনীন কালী মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
  • অনিয়ম-স্বজনপ্রীতিতে ম্লান সূর্যের হাসি
  • রামপালে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপেও দখলমুক্ত হয়নি জমি : আ.লীগ নেতা পার্থ বেপরোয়া
  • সাংবাদিক সুজনের বিরুদ্ধে অপপ্রচারে থানায় জিডি, সংবাদকর্মীদের নিন্দা
  • কেশবপুরে হরিনাম সংকীর্তন ও যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
  • বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
লেখা
  • ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রতিমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামকুড় কর্মকার সার্বজনীন কালী মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমে ১৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
শ্যামকুড় কর্মকার সার্বজনীন কালী মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় কর্মকার সার্বজনীন কালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে “শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপি এ ধর্মীয় আয়োজনের দ্বিতীয় দিনে অষ্টপ্রহরব্যাপী অখণ্ড নামসংকীর্তন, বিশেষ পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাতব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ভক্তিমূলক সংগীত ও আধ্যাত্মিক পরিবেশনায় সৃষ্টি হয় এক অনন্য ধর্মীয় আবহ, যা উপস্থিত সকলের মাঝে গভীর আধ্যাত্মিক অনুভূতির সঞ্চার করে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্যামকুড় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, মাস্টার মনোয়ার মনু, মেম্বার পদপ্রার্থী আল আমিন হোসেন ও মেহেদী হাসান তপুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল, যুবদলের সদস্য হাসানুজ্জামান লিটন, ইরাক প্রবাসী ইমরান হোসেন, জিয়াউর রহমান এবং ছাত্রদলের সদস্য আলিফ হুসাইন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্দির কমিটির সভাপতি লিটন কুমার পালিত ও সাধারণ সম্পাদক আনন্দ কুমার পালিত। আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করাই এ মহানাম যজ্ঞানুষ্ঠানের মূল লক্ষ্য।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অনিয়ম-স্বজনপ্রীতিতে ম্লান সূর্যের হাসি

মে ১৬, ২০২৬

রামপালে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপেও দখলমুক্ত হয়নি জমি : আ.লীগ নেতা পার্থ বেপরোয়া

মে ১৬, ২০২৬

সাংবাদিক সুজনের বিরুদ্ধে অপপ্রচারে থানায় জিডি, সংবাদকর্মীদের নিন্দা

মে ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.