Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতুর দাবি
  • মাগুরায় ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত
  • কেশবপুর সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় হত্যার শিকার যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
  • এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান
  • ‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৬No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
মাগুরায় ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় মাগুরা সদরে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদরের আয়োজনে একদিনের এ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা।

প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি মাগুরা অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা হাসনাত আব্দুল্লাহ এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদা সুলতানা, সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমানা রহমান।

কর্মশালায় সদর উপজেলার প্রায় ১০০ জন কৃষক ছাড়াও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে “পার্টনার” প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতুর দাবি

মে ২১, ২০২৬

কেশবপুর সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

মে ২১, ২০২৬

রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.