Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পবিত্র হজের সওয়াবের পথে নেক আমল
  • যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
  • রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা
  • আইনি বাধা অপসারণের পর মুক্তেশ্বরী খনন শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী
  • টিকা নিয়েও যশোরে ৪৯৯ শিশু হাসপাতালে ভর্তি
  • কালীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • উন্নত জীবনের আশায় মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
  • দেশের জন্য আরেকটি বিষফোঁড়া হতে যাচ্ছে ‘পদ্মা ব্যারেজ’: বিপ্লবী কমিউনিস্ট লীগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উন্নত জীবনের আশায় মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন ইসমাইল

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
উন্নত জীবনের আশায় মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
Share
Facebook Twitter LinkedIn

সাড়াতলা সংবাদদাতা
দারিদ্র্যতার সংসারে স্বচ্ছলতা আনতে উন্নত জীবনের আশায় স্বপ্নের দেশ মালয়েশিয়ায় গিয়ে লাশ হয়ে ফিরলেন যশোরের শার্শার ডিহি ইউনিয়নের কাশিপুর গ্রামের যুবক ইসমাইল হোসেন (৩৫)। মৃত্যুর ৭ দিন পর বুধবার রাতে মালয়েশিয়া হতে বিমানে ঢাকায় এসে পৌঁছায় তার লাশবাহী কফিন।

রাতেই স্বজনরা বিমানবন্দরের নানা কার্যক্রম শেষে তার মরদেহ ছাড় করিয়ে অ্যাম্বুলেন্সযোগে রওনা দিয়ে বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। এ সময় পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আর্তনাদ আর আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও প্রায় দেড় বছর বয়সী একমাত্র কন্যা সন্তান রেখে যান।

মরহুমের স্বজনরা জানান, অভাবের সংসারে কিছুটা স্বচ্ছলতা ফেরাতে ১০ বছর আগে মালয়েশিয়া যান ইসমাইল হোসেন (৩৫)। সেখানে তিনি পেনাং শহর এলাকায় একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সেখানেই একটি নির্মাণাধীন বহুতল ভবনের কাঁচি লিফট দ্বারা কাজরত অবস্থায় তিনি গত ৬ মে সোমবার সকাল ১০ টার দিকে কাঁচির লিফট ছিড়ে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। তার সহকর্মীরা তাকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে বুধবার ইসমাইল হোসেন মারা যান।

কোম্পানির মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন হলে বুধবার রাতে মালয়েশিয়া হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইসমাইল হোসেনের লাশবাহী কফিন ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। রাতেই স্বজনরা বিমানবন্দর থেকে তার মরদেহ ছাড় করিয়ে অ্যাম্বুলেন্সযোগে রওনা দিয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যুর ৭ দিন পর লাশবাহী কফিন নিজ বাড়িতে এসে পৌছালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

এ সময় পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আর্তনাদ আর আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। পরে সকাল ১০ টার দিকে বেদনাবিধূর পরিবেশে নিজ বাড়িতে মরহুমের জানাজা নামাজ শেষে স্বজনদের অশ্রুসজল নয়নে পারিবারিক কবর স্থানে মরদেহ দাফন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পবিত্র হজের সওয়াবের পথে নেক আমল

মে ২২, ২০২৬

যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা

মে ২২, ২০২৬

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.