বাংলার ভোর প্রতিবেদক
মুন্সি নাজমুল হোসেনের সৌজন্যে রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন।
বলাডাঙ্গা গ্রামের ইউনিট সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে শুক্রবার সকাল ৯টায় এই ঈদ সামগ্রি বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুব বিভাগ সভাপতি মোতাহার হোসেন, তবিবুর রহমান, হাসান আল বান্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মুন্সি নাজমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকে কল্যাণমূখী এ কাজে সহযোগিতার আহবান জানান।
উপহার সামগ্রি হাতে পেয়ে সাধারণ অসহায় অভাবী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।

