Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২২, ২০২৬

যশোর শহর যানজটমুক্ত করতে নতুন সেতু তৈরির ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর শহর যানজটমুক্ত করতে নতুন সেতু তৈরির ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরকে যানজটমুক্ত করতে গরীব শাহ মাজার থেকে ঘোপ নওয়াপাড়া রোডে একটি নতুন সেতু এবং কাঠেরপুল সেতুকে প্রশস্ত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার যশোর পৌর সদরের ৬ এবং ৯ ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই যশোরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের প্রতি আমার দায় রয়েছে। পৌরবাসীর চলাচলে স্বস্তি দিতে চাই।

আগামী বর্ষা মৌসুমের আগে বিগত বর্ষা মৌসুমের চেয়ে ৫০ ভাগ জলাবদ্ধতার কষ্ট  থেকে মুক্ত করতে আমাদের কাজ চলমান রয়েছে।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ যশোর গড়তে চাই। মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন প্রতিমন্ত্রী।

পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তুলাতলা রোড বাইলেন অ্যাড. আলীর বাড়ি থেকে বেলাল মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের নমসূদ্রপাড়া চাতালের মোড় থেকে যশোর-খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেম নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন এবং নুর ইসলামের বাড়ি থেকে রাজুর মোড় পর্যন্ত, সুরতের বাড়ি থেকে সুন্দর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান, বিএম কামাল আহমেদ, জেলা যুবদলের আহবায়ন তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.