Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে বিক্ষোভ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
  • রামিসাসহ দেশব্যাপি নারী নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের ঈদ উপহার প্রদান
  • যশোর শহর যানজটমুক্ত করতে নতুন সেতু তৈরির ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
  • মুন্সি নাজমুল হোসেনের ঈদ সামগ্রি বিতরণ
  • পবিত্র হজের সওয়াবের পথে নেক আমল
  • যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের ঈদ উপহার প্রদান

banglarbhoreBy banglarbhoreমে ২২, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের ঈদ উপহার প্রদান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জয়তী সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ৪০০ জন দুঃস্থ মায়ের মাঝে এ ঈদ উপহার তুলে দেয়া হয়।

সোসাইটির ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাড. সালেহা বেগমের সভাপতিত্বে জয়তী সোসাইটির নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপি সভাপতি এ্যাড: সৈয়দ সাবেরুল হক সাবু, বিশিষ্ট সমাজসেবক ও চক্ষু চিকিৎসক ডা. আহসান কবির, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।

জয়তী সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, কর্মসূচির কার্যক্রম নিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জয়তী সোসাইটির সভাপতি ও ৬০ ঊর্ধ্ব কর্মসূচির সদস্য কাজী লুৎফুন্নেসা ও সদস্য মবিনুল ইসলাম মবিন।

আরো উপস্থিত ছিলেন জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সহ-সভাপতি হাজী আনিসুর রহমান মুকুল, সহ সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাস, সদস্য ও জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, মবিনুল ইসলাম মবিন, মমতাজ আহসান, রাফ্ফাত আরা ডলি, কর্মসূচির সাবেক সভাপতি নুরুল ইসলামসহ জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ৬০ ঊর্ধ্ব মায়েরা প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে বরণ করে নেন।

উপহার হিসেবে প্রত্যেককে সেমাই, চিনি, ১০ কেজি চাল এবং ১ প্যাকেট করে বিরানি প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনায় করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা ও বর্ণালী সরকার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে বিক্ষোভ

মে ২২, ২০২৬

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

মে ২২, ২০২৬

রামিসাসহ দেশব্যাপি নারী নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন

মে ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.