বাংলা ভোর প্রতিবেদক
যশোর শিক্ষাবোর্ডের কর্মকর্তা কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি শিক্ষাবোর্ডের প্রোগ্রামার মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা সায়মা সিরাজের নেতৃত্বে ১১ সদস্যের সকলেই দায়িত্ব গ্রহণ করেন। আগামী তিন বছর তারা দায়িত্ব পালন করবেন।
সংগঠনের বিদায়ী সভাপতি সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি প্রোগ্রামার মোহাম্মদ জাকির হোসেন, সহ-সভাপতি উপ-সচিব শেখ আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সায়মা সিরাজ, সহ-সাধারণ সম্পাদক সহকারী প্রোগ্রামার মুরাদ হোসেন ও দপ্তর সম্পাদক সিস্টেম এনালিস্ট শরীফ সালমা কহিনুর।
এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির কোষাধ্যক্ষ গোপনীয় বিভাগের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শাহানাজ পারভীন, নির্বাহী সদস্য ডকুমেন্ট বিভাগের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন, নিরাপত্তা কর্মকর্তা গাজী জুলফিকার আলী, চেয়ারম্যানের একান্ত সচিব মাহেব হোসেন ও সহকারী হিসাব কর্মকর্তা নিলুফা সুলতানা, তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, পাশাপোল-আমজামতলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ। এর আগে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোছাম্মদ আসমা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

