Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
  • কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার তাগিদ স্পিকার হাফিজ উদিদ্দন
banglarbhoreBy banglarbhoreমে ২৪, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
এএফসি গ্রাসরুট ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা করলেন অতিথিরা। দিবসটির উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন জাতীয় সংসদের স্পিকার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল।

শনিবার সকাল সাড়ে ১০টায় যশোরের হামিদপুরে শামস-উল-ফুটবল একাডেমিতে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন ছিল রাজনীতির দখলে। আগে ক্রীড়ামোদিরা ক্রীড়াঙ্গনে কিছু দেয়ার জন্য আসতেন আর এখন আসেন নিতে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমার সবচেয়ে প্রিয় শহর যশোর। আমি যশোর ক্যান্টমেন্টে যুদ্ধ করেছিলাম। যশোরে আড়াই বছর চাকরি করেছি শুরুতে। শামসুল হুদার নামে স্টেডিয়াম হওয়ায় আমি খুশি। তার নামে এখন একাডেমি হয়েছে বাংলাদেশে এমন নজির নেই।

নাসের জাহেদীর মতো যদি দেশে আরও দশজন ক্রীড়ামোদী থাকতেন, তাহলে বাংলাদেশ হয়তো অনেক আগেই বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেতো। আমি আশা করি, এই উদ্যোগের মাধ্যমে যশোরের পাশাপাশি দেশের ফুটবলের মানও আরও উন্নত হবে।

এএফসি গ্রাসরুট ফুটবল দিবস বাংলাদেশে এ বছর দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে। গত বছর প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন যশোরের শামস-উল-হুদা একাডেমিতে দিবসটি জাতীয়ভাবে পালন করেছিল। এ বছর আরও বর্ধিত আকারে পালিত হচ্ছে দিবসটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারকিউলো কার্লোস, পাকিস্তারের হাই কমিশনার ইমরান হায়দার ও বাফুফে সহ-সভাপতি ও যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।

তাবিথ আউয়াল জানান, গ্রাসরুট ফটবলে উন্নয়নের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফিফার ব্রোঞ্জ ক্যাটাগরিতে থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। যা গত এক বছরের কাজের ফল।

তিনি আরও বলেন, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো এবং আর্জেন্টিনা থেকে কোচ আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এদিকে একাডেমির সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসও। তিনি আশা প্রকাশ করেন, এখান থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ফটবলার উঠে আসবে।

অনুষ্ঠান শেষে খুলনা ও রাজশাহী বিভাগের ৮০০ ক্ষুদে ফুটবলারকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।

এদিকে যশোর শহরতলী হামিদপুর ফুটবল একাডেমির শিশু-কিশোর প্রশিক্ষণার্থীরা তাদের গ্রামের এ প্রতিষ্ঠানে ফুটবল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রিয় দল আর্জেন্টিনার রাষ্ট্রদূতসহ অন্য অতিথিদের পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারা উদ্দিপনা প্রকাশ করে বিশ্বমাপের ফুটবলার হয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করার মধ্যে দিয়ে।

দিনব্যাপি এ আরও উপস্থিত ছিলেন, বাফুফের সহ-সভাপতি ও একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এ্যাটাশে জায়ান আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমূখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ

মে ২৪, ২০২৬

কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ২৪, ২০২৬

জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.