Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম
  • দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার
  • কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস
  • চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
  • যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
  • মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
  • নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২১, ২০২৬

যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে দ্রুত ও বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ‘মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন’ (আপস-মীমাংসা) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার যশোর জেলা আদালত সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

যশোর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, “আদালতগুলোতে মামলার জট কমানো এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ ও সময়ের অপচয় রোধে মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। মামলা দায়েরের আগেই আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ সমাধান সম্ভব হলে বিচার ব্যবস্থার ওপর চাপ অনেকটাই কমে আসবে।”

সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন বলেন, সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে এবং সরকারি আইনি সহায়তার আওতা সম্প্রসারণে জেলা লিগ্যাল এইড কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের ফলে প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল বিচারপ্রার্থী উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিচারকগণ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম

দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার

কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.