চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার চৌগাছা থানা পুলিশ জানায়, সোমবার রাত সোয়া এগারটার দিকে উপজেলার চাঁন্দা আফরা (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে এসআই (নি.) জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পুলিশ সদস্যরা আফরা (মাঝেরপাড়া) গ্রামের আরিফুল ইসলামকে (২২) আটক করেন।
পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

