Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম
  • দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার
  • কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস
  • চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
  • যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
  • মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
  • নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২১, ২০২৬

যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ৩৫ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান এবং অবসরজনিত পিআরএল-এ যাওয়া ৬ জন সদস্যকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) গত মাসের বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের উত্থাপিত নানাবিধ আবেদন উপস্থাপন করেন।

সভায় নিজ নিজ কর্মক্ষেত্রে উৎকৃষ্ট সেবা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৩৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া যশোর জেলা পুলিশে দীর্ঘ ও সফল কর্মজীবন শেষ করে অবসরে (পিআরএল) যাওয়া ৬ জন পুলিশ সদস্যকে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই (পুলিশ লাইন্স), ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম

দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার

কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.