Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
  • কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreমে ২৪, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন অধিকার-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের দ্রুত সন্ধান, ন্যায়বিচার নিশ্চিতকরণ, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে গুম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন ধরে গুমের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে এখনো কোনো বিচার হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে।

কর্মসূচিতে গুমের শিকার জনির পরিবারের পক্ষ থেকে তার পিতা আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে তারা অসহায় হয়ে পড়েছেন এবং এখনো জানেন না তিনি জীবিত নাকি মৃত।

মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার সাতক্ষীরা জেলা সমন্বয়ক সাংবাদিক মুজাহিদুল ইসলাম এবং মানবাধিকার কর্মী সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক কামরুল ইসলাম, শাহজাহান আলী মিটন, মানবাধিকার কর্মী হাফিজুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিখোঁজ ঘটনাগুলোর প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। একইসঙ্গে গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও ভুক্তভোগী পরিবারের অধিকার নিশ্চিত করার দাবি তোলেন।

মানববন্ধন থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গুম প্রতিরোধ আইন প্রণয়ন, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের আর্থিক ও সম্পত্তিগত অধিকার নিশ্চিত করা, বিদেশে আটক ব্যক্তিদের বিষয়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা।

মানববন্ধনে সাংবাদিক, মানবাধিকার কর্মী, নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও সাধারণ মানুষ অংশ নেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ

মে ২৪, ২০২৬

কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ২৪, ২০২৬

জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.