Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
  • কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ

banglarbhoreBy banglarbhoreমে ২৪, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে চলমান তীব্র তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই সাধারণ খেটে খাওয়া মানুষ ও পথচারীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অসহনীয় এই গরমে শহরের বিভিন্ন পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশ, শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বস্তি দিতে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

শনিবার বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে কর্মসূচির অংশ হিসেবে তীব্র রোদে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ এবং রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়। একই সঙ্গে প্রচণ্ড গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ঠাণ্ডা বিশুদ্ধ পানি বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবস্থান নিয়ে সাধারণ মানুষের হাতে এই উপহার তুলে দেন। তপ্ত রোদে ছাতা, পাখা আর এক গ্লাস ঠান্ডা পানি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন গরমে হাঁসফাঁস করা সাধারণ মানুষ।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ নেয়া হয়েছে। তীব্র গরমের এই সময়ে তাদের এই জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এদিকে রেড ক্রিসেন্টের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা বলেন, প্রচণ্ড গরমে এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করা ট্রাফিক পুলিশ ও দিনমজুরদের জন্য এটি খুবই উপযোগী হয়েছে।

এ মানবিক সহায়তা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলু এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ২৪, ২০২৬

জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা

মে ২৪, ২০২৬

সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.