ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি ৫০০ দরিদ্রদের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির,
পৌর আমীর আব্দুল হামিদ, শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিছার উদ্দিন, অ্যাডভোকেট হাবিব কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর-সেক্রেটারি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।

