Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
  • ইয়াভ স্পোর্টস ক্লাব’র সভাপতি রিজওয়ান ও সম্পাদক রিয়াদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreমে ২৫, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাংসের খাল পুনঃখনন কার্যক্রমে বাধা প্রদান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল পাঁচটায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মো. সালাউদ্দিন, মোফাজ্জল হোসেন, কৃষক আবুল কালাম আজাদ, মাওলানা আবুজার রহমান, ওয়াজেদ আলী, ইব্রাহিম খলিল, আবুজার গাজী, আলামিন হোসেন সহ আরো অনেকে।

মানববন্ধনে মোফাজ্জেল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পাংসের খাল ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষি উৎপাদন, পানি নিষ্কাশন এবং স্থানীয় জনজীবনে নানা সমস্যা সৃষ্টি হয়েছে।

এসব সমস্যা নিরসনের লক্ষ্যে সরকারি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হলে বেসরকারি সংস্থা সুশীলন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালিয়ে প্রকল্প বাস্তবায়নে বাধা দেয়ার চেষ্টা করছে।

শিক্ষক সালাউদ্দিন বলেন, সুশীলন এনজিও ভূমিখাদক এরা যে জমির উপরে চোখ দেয় সেই জমির মালিকদের দেশছাড়া করে। এই প্রভাব দেখিয়ে সরকারি খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খননে বাধা প্রদান করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধন থেকে বক্তারা অপপ্রচার ও উন্নয়নমূলক কাজে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি দেয়ার ঘোষণা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া

মে ২৫, ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.