Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
  • দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 

banglarbhoreBy banglarbhoreমে ২৮, ২০২৬Updated:মে ২৮, ২০২৬No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। ফলে পরিকল্পিত লোডশেডিং করার সুযোগ নেই। কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। দ্রুত সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

বৃহস্পতিবার যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যশোর ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, মুসলমানরা শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করবে না, মনের পশুত্ব কোরবানি করবে। যাতে করে সৌহার্দ্য সম্প্রীতি বাংলাদেশ গড়ে তুলতে পারে।

আরও বলেন, যশোর পৌর কর্তৃপক্ষ বিকাল ৪ টার মধ‍্যে কুরবানীর বর্জ‍্য অপসারনের উদ‍্যোগ নিয়েছে। দুপুর ২ টার মধ‍্যে নিজ নিজ বাসা-বাড়ীর নিকটস্থ ডাস্টবিনে কুরবানীর বর্জ‍্য ফেলে পরিচ্ছন্নতাকর্মীদেরকে সহায়তা করার আহবান জানান তিনি।

এছাড়া লাইসেন্সবিহীন গাড়ি উঠতি বয়সী তরুণদের হাতে তুলে না দেওয়ার আহবান ও জানান প্রতিমন্ত্রী।
নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবায় পাঠ করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা দোয়া করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

মে ২৮, ২০২৬

কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন

মে ২৭, ২০২৬

ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.