Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  
  • যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
  • দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  

banglarbhoreBy banglarbhoreমে ২৯, ২০২৬Updated:মে ২৯, ২০২৬No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  
Share
Facebook Twitter LinkedIn

মোশারফ হোসেন,
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রুবেল (৩২) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্ত্রী পারভীন ও তার পরিবারের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত রুবেল চেঙ্গুটিয়া এলাকার আশরাফ মোড়লের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রুবেলের সঙ্গে একই উপজেলার বাহিরঘাট গ্রামের আকবর গাজীর মেয়ে পারভীনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান জন্মের পর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে সন্তানরা পিতার কাছেই বসবাস করছিল।

উভয়ের সম্মতিতে সন্তানদের মা পারভীন মাঝে মাঝে সন্তানদের নিজের কাছে নিয়ে যেতেন। এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে সন্তানদের নিয়ে গেলে শুক্রবার (২৯ মে) সকালে রুবেল সন্তানদের আনতে তার প্রাক্তন শ্বশুরবাড়িতে যান। অভিযোগ রয়েছে, সেখানে পারভীন ও তার পরিবারের সদস্যরা রুবেলের ওপর হামলা চালান। একপর্যায়ে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান এবং গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত পারভীনের বাবা আকবর গাজী দাবি করেন, তার মেয়ে অনেক আগেই রুবেলকে তালাক দিয়ে তাদের বাড়িতে ফিরে আসে এবং বর্তমানে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, “রুবেল আবার সংসার করতে চাইতো। কিন্তু আমার মেয়ে রাজি না হওয়ায় সে নিজেই নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়।”

অন্যদিকে রুবেলের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভয়নগর থানা-র ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, “আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

মে ২৮, ২০২৬

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 

মে ২৮, ২০২৬

কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন

মে ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.