Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
  • শহীদ জিয়ার আদর্শ আজও অনুপ্রেরণা কোটি মানুষের
  • শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী
  • যশোরে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ২
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreমে ৩০, ২০২৬Updated:মে ৩০, ২০২৬No Comments১৪ Views
Facebook Twitter WhatsApp
যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। শনিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও শোক পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা বিএনপির উদ্যোগে কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের জন্য দিনটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, এই একটি দিনের কারণেই স্বাধীনতার পর বাংলাদেশ যে উচ্চতায় পৌঁছাতে পারত, ৫০ বছর পরও আমরা সেখানে পৌঁছাতে পারিনি।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জিয়া আমাদের চেতনায়, জিয়া আমাদের অস্তিত্বে, জিয়া আমাদের বিশ্বাসে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীরা যদি জিয়াউর রহমানের চেতনা ও আদর্শ ধারণ করে আগামীর পথে এগিয়ে যেতে পারে, তবে তাঁর প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেন আশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমসহ দলের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

দোয়া মাহফিল শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয় চত্বরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মে ৩০, ২০২৬

শহীদ জিয়ার আদর্শ আজও অনুপ্রেরণা কোটি মানুষের

মে ৩০, ২০২৬

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী

মে ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.