Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
  • রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক
  • কোরবানির মাংস বিতরণ ও মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব : সংঘর্ষে আহত ৬
  • বেনাপোল সীমান্ত দিয়ে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ
  • জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রি বিতরণ
  • বেলতলা বাজারে আমের দামে ধস, চাষীদের কপালে দু’শ্চিন্তার ভাঁজ
  • রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল সীমান্ত দিয়ে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ

banglarbhoreBy banglarbhoreজুন ১, ২০২৬Updated:জুন ১, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
বেনাপোল সীমান্ত দিয়ে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে কিছু মানুষকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এসময় সীমান্তের দিকে ঠেলে দেওয়া লোকজনকে শূন্যরেখার রুখে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ।
রোববার দিবাগত রাতে সাদিপুর খড়ের মাঠ সংলগ্ন কাছাকাছি ২১/৬ নম্বর পিলারে এলাকায় এই ঘটনা ঘটে। এরপর থেকে সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু করে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ঠেলে পাঠানোর চেষ্টা করা ওই দলে ৮ থেকে ১০ জনের মতো লোক ছিলেন। তাদের বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে পাঠানোর পর সীমান্তে তৎপরতা বাড়ায় বিজিবি।

একপর্যায়ে তাদের শূন্যরেখায় রুখে দেয় বিজিবি। রাত থেকে জিরো লাইনে অবস্থান করছে দলটি। বিষয়টি পতাকা বৈঠকের মাধ্যমে মীমাংসের চেষ্টা করা হচ্ছে বলে বিজিবির তরফ থেকে জানানো হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের বেলায় সীমান্তের লাইট বন্ধ করে সাদীপুর ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে প্রায় ১০০ থেকে ১১০ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে সীমান্তে শক্ত অবস্থান নিলে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান নিশ্চিত করে বলেন, বেনাপোল সাদিপুর খড়ের মাঠ এলাকা ২১/৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতীয় বিএসএফ বেশকিছু নগরিককে ঠেলে পাঠানোর চেষ্টা করে। পরে তাদের জিরো লাইন এলাকায় রুখে দেয় বিজিবি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ

জুন ১, ২০২৬

সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ

জুন ১, ২০২৬

রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.