Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
  • রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক

banglarbhoreBy banglarbhoreজুন ১, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
রামপালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা এখলাস গাজী হত্যার ঘটনার ঘাতক মাইজে ওরফে মাহাবুব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটায় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুমলাই গাববুনিয়া থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, প্রযুক্তির মাধ্যমে আসামীকে সনাক্ত করে দ্রুত আটক করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় হুমায়ুনের দোকানের সামনে ইখলাস গাজীকে মারধর করেন মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইজে ও তার লোকজন। পরে হাসপাতালে নেয়ার পথে ইখলাসের মৃত্যু হয়।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে নিজ বাড়িতে ইখলাসের দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। ইখলাসের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও দেয়নি বলে জানিয়েছে পুলিশ।

রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, প্রধান অভিযুক্ত মাহাবুবুর রহমান শিকদারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং রামপাল সদর ইউনিয়নের যুবলীগের সহসভাপতি ছিলেন।

গ্রেপ্তার মাহাবুবুর রহমান শিকদার শ্রিফলতলা গ্রামের বাসিন্দা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা

জুন ২, ২০২৬

যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত

জুন ২, ২০২৬

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.