Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
  • রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে

banglarbhoreBy banglarbhoreজুন ১, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে ফাতেমা নামে ৮ বছরের একটি শিশুর পা টেনে নিয়ে গেছে কুমির। এই ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১০টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুর খোঁজ মেলেনি এবং উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজারের আশপাশেই মায়ের সঙ্গে থাকতো ফাতেমা। তার মা মানসিক ভারসাম্যহীন। সোমবার রাতে সে পুকুরে নামলে হঠাৎ তার পা টেনে নিয়ে যায় পুকুরে থাকা কুমিরটি।

ঘটনা জানাজানির পর সেখানে মাজার কর্তৃপক্ষের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শিশুকে টেনে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, যে শিশুটিকে নিয়ে গেছে সে ৮ বছরের বাচ্চা। তার নাম ফাতেমা। জানতে পেরেছি গোসলের জন্য সে নেমেছিল।

তাকে হঠৎ কুমির আক্রমণ করে পা ধরে কয়েক সেকেন্ডের মধ্যে পানিতে টেনে নিয়ে গেছে। আমরা সবাই মিলে তাকে উদ্ধারের চেষ্টা করছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা

জুন ২, ২০২৬

যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত

জুন ২, ২০২৬

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.