Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপালে মদরানা খালের বাঁধ অপসারণ গ্রামবাসীর : প্রতিপক্ষের মামলা 

banglarbhoreBy banglarbhoreজুন ৩, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
রামপালে মদরানা খালের বাঁধ অপসারণ গ্রামবাসীর : প্রতিপক্ষের মামলা 
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা 

রামপালের কাষ্টবাড়িয়া-চিত্রা গ্রামের ভেতর দিয়ে প্রবাহমান খালের বাঁধ কেটে দিয়েছে গ্রামবাসী। সরকারি খালের বাঁধ কেটে দেয়ায় প্রতিপক্ষের লোকজন মামলা করে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় তারা প্রতিমন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, উপজেলার কাষ্টবাড়িয়া গ্রামের জনৈক ইকরামুল শেখ গংরা মদরানা খালে আড়াআড়ি বাঁধ দিয়ে আটকে দেন।

এতে চিত্রা ও কাষ্টবাড়িয়া গ্রামের শতশত বিঘা জমির ফসল হুমকিতে পড়ে। এছাড়াও এলাকার পানি সরবরাহের একমাত্র খালটি বাঁধ দিয়ে আটকে রাখায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে বলে স্থানীয় গ্রামবাসী দাবি করেন। তারা বলেন, দুটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার এই খালের আশপাশে বসবাস করেন।

বর্ষা মৌসুমে খালটি আটকে রাখা হলে স্থায়িভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কবরস্থান ও বাড়িঘরে পানিতে তলিয়ে যাবে।

জানা গেছে, কিছু লোভী লোকজন খালের পাশে ঘর করে বসবাস শুরুর একপর্যায় খালের জায়গায় কৌশলে পাইপ বাসিয়ে খালটি মাটি দিয়ে ভরাট করে এবং বাঁধ দিয়ে আটকে দেয়। এ ঘটনায় গ্রামবাসী পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের কাছে নালিশ জানালে খালের প্রবাহ ঠিক রাখার স্বার্থে তিনি বাঁধ অপসারণের কথা বলেন।

সে মোতাবেক গ্রামবাসী বাঁধ অপসারণ করলে প্রতিপক্ষ বিএনপি নেতা আসাদ শেখ, ফজলুর রহমান, লিপন, তৈয়ব আলী, তাহের আলী ও তাহিদুলের বিরুদ্ধে মামলা করে হয়রানি করার চেষ্টা করছে বলে গ্রামবাসী অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে ইকরামুল শেখ জানান, ওখানে কোন খাল নেই। নিজের জায়গা। তাই তারা বাঁধ দিয়েছেন।

এদিকে, গ্রামবাসী মদরানা খাল প্রবহমান রাখার স্বার্থে এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবিতে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.