Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত
  • বহুতল ভবন নির্মাণে নজরদারি নেই পৌরসভার, ঝুঁকিতে সাতক্ষীরাবাসী
  • কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ে খামারিদের প্রশিক্ষণ
  • টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন যশোর : ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব
  • কোটচাঁদপুরে ডাকাতি মামলায় পুলিশি অভিযানে ক্ষুব্ধ গ্রামবাসী
  • কেশবপুরে পুলিশি অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
  • রামপালে যুব ও স্বেচ্ছাসেবক দল নেতাদের নামে মামলা : প্রত্যাহার দাবিতে বিক্ষোভ স্মারকলিপি
  • যশোরে ‘ডিলাইট সরদার প্যালেস’ নির্মাণ বন্ধ, ৬৭ লাখ টাকার বেশি বিল বকেয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপালে যুব ও স্বেচ্ছাসেবক দল নেতাদের নামে মামলা : প্রত্যাহার দাবিতে বিক্ষোভ স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreজুন ৪, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
রামপালে যুব ও স্বেচ্ছাসেবক দল নেতাদের নামে মামলা : প্রত্যাহার দাবিতে বিক্ষোভ স্মারকলিপি
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা

রামপাল উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমানসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ, থানা ঘেরাও ও অবস্থান কর্মসূচি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রামপাল থানার সামনে এ অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মামলা প্রত্যাহারের দাবিতে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকশত নেতাকর্মী মিছিল নিয়ে থানা চত্বরে জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আশপাশের এলাকা।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যেই উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান ও বিএনপি নেতা আ. ওহাবসহ ৫ জন নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেয়া হবে।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসির কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মামলার সুষ্ঠু তদন্ত করে দ্রুত মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা চত্বরে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ ফিরোজ করির, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, বাগেরহাট সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন। সামাবেশে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানা ও উপজেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

বহুতল ভবন নির্মাণে নজরদারি নেই পৌরসভার, ঝুঁকিতে সাতক্ষীরাবাসী

জুন ৪, ২০২৬

কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ে খামারিদের প্রশিক্ষণ

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.