Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত
  • বহুতল ভবন নির্মাণে নজরদারি নেই পৌরসভার, ঝুঁকিতে সাতক্ষীরাবাসী
  • কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ে খামারিদের প্রশিক্ষণ
  • টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন যশোর : ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব
  • কোটচাঁদপুরে ডাকাতি মামলায় পুলিশি অভিযানে ক্ষুব্ধ গ্রামবাসী
  • কেশবপুরে পুলিশি অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
  • রামপালে যুব ও স্বেচ্ছাসেবক দল নেতাদের নামে মামলা : প্রত্যাহার দাবিতে বিক্ষোভ স্মারকলিপি
  • যশোরে ‘ডিলাইট সরদার প্যালেস’ নির্মাণ বন্ধ, ৬৭ লাখ টাকার বেশি বিল বকেয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে পুলিশি অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreজুন ৪, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
কেশবপুরে পুলিশি অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত এক নারীসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। গত বুধবার (৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, পুলিশের একাধিক টিম ভোগতি-নরেন্দ্রপুর, মাগুরাডাঙ্গা, বড়পাথরা, ছোটপাথরা, কমলাপুর, বাগদা ও বিদ্যানন্দকাটি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ভোগতি-নরেন্দ্রপুর গ্রামের মিজানুর রহমান (৪৩), মাগুরাডাঙ্গা গ্রামের বেল্লাল হোসেন (৩১), বড়পাথরা গ্রামের তুহিন মোল্লা, ছোটপাথরা গ্রামের শরিফুল ইসলাম (৪৬), কমলাপুর গ্রামের সাদ্দাম হোসেন (৩৩), বাগদা গ্রামের জামাল হোসেন (৩৩) এবং বিদ্যানন্দকাটি গ্রামের রিনা বেগম (৪৩)।

এছাড়া চিংড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযানে মেহেরপুর গ্রামের লিয়াকত মোল্লা (৫০), রুহুল কুদ্দুস (৪০), মোকলেছুর রহমান (২৮) এবং সিহাব মোল্লা (১৮)-কে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সবাই বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। পরে বৃহস্পতিবার সকালে তাদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

তবে এলাকাবাসী কেশবপুরে মাদক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও অলিগলিতে মাদকদ্রব্য সহজলভ্য হয়ে পড়েছে। বিশেষ করে অল্প বয়সী কিশোর ও তরুণরা ধীরে ধীরে মাদকের ভয়াল ছোবলে আসক্ত হয়ে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

বহুতল ভবন নির্মাণে নজরদারি নেই পৌরসভার, ঝুঁকিতে সাতক্ষীরাবাসী

জুন ৪, ২০২৬

কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ে খামারিদের প্রশিক্ষণ

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.